Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদে পাঁচ ও পূজার ছুটি ২ দিন করার প্রস্তাব

admin • 16 Oct 2024, 08:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদে পাঁচ ও পূজার ছুটি ২ দিন করার প্রস্তাব

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পাঁচদিন করে এবং সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির এ তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

 

এদিন বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হওয়ার কথা রয়েছে। এদিকে বর্তমানে দুই ঈদে তিনদিন করে এবং পূজায় ছুটি একদিন রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।

 

এছাড়াও সভায় ১৫ আগস্টের ছুটি বাতিল করা হতে পারে। অন্যদিকে ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণার কথাও বিবেচনা করছে সরকার।

 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

 

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি কমিটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।