Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

ঈদের ছুটি বাড়ানোর সুপারিশ

admin • 13 Jun 2023, 10:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদের ছুটি বাড়ানোর সুপারিশ

আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রিসভা।

 

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

 

মন্ত্রী বলেন, আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চারদিন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন। তাছাড়া, কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।