Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ঈদের আগে রেমিট্যান্স এলো ১১২ কোটির ডলার

admin • 19 Jun 2023, 02:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদের আগে রেমিট্যান্স এলো ১১২ কোটির ডলার

রেমিট্যান্সের চাকা চলতি অর্থবছরের শেষ মাস জুনে এসে ঘুরে দাঁড়াচ্ছে। রবিবার (১৮ জুন) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

 

তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনের ১৬ দিনে প্রতিদিন বৈদেশিক আয় এসেছে ৭ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৫০ ডলার। মে মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

 

চলতি অর্থবছরের ডিসেম্বর মাসের ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যা ১২ হাজার ২১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসেবে)।

 

গত বছরের জুন মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৩৩ ডলার। এ বিবেচনায় জুন মাসে রেমিট্যান্স বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।