Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
ফিচার প্রবাস

ই-মেইল দিয়ে লগইন হবে হোয়াটসঅ্যাপ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ই-মেইল দিয়ে লগইন হবে হোয়াটসঅ্যাপ

শুধু যে যোগাযোগের জন্য তা নয়, এখন অফিসিয়াল বহু কাজ হয় হোয়াটসঅ্যাপেই। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয়। তা সত্ত্বেও মাঝে মধ্যেই হ্যাকার হানার অভিযোগ ওঠে। সেসব দিক মাথায় রেখে আগেই একাধিক ফিচার এনেছে মেটার হোয়াটসঅ্যাপ।

এবার নিরাপত্তায় বাড়তি নজর। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে ই-মেইল ভেরিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ড ভেরিফাই করতে হবে। যদিও এটি বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন নাও করতে পারেন।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত এ ফিচার নিয়ে কাজ চলছে। তবে যে শুধু নিরাপত্তার স্বার্থেই এ ফিচার তা নয়, রয়েছে আরও কিছু সুবিধা। ধরুন রাস্তায় বেরিয়ে হারিয়ে ফেলেছেন মোবাইল। হারিয়েছে সিম। ফলে পুরোনো হোয়াটসঅ্যাপে লগ ইন করা বেশ জটিল। কিন্তু ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে। ধরুন নেটওয়ার্ক সমস্যার জন্য ওটিপি আসছে না, সেক্ষেত্রেও ই-মেইল ব্যবহার করে সহজেই লগ ইন করা যাবে হোয়াটসঅ্যাপে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।