Sunday, 25 October 2026
শিরোনাম
প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড
এক্সক্লসিভ

ইসলামী বক্তা আমির হামজার সকল ওয়াজ মাহফিল স্থগিত ঘোষণা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসলামী বক্তা আমির হামজার সকল ওয়াজ মাহফিল স্থগিত ঘোষণা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা নিজের নিরাপত্তা সংকট ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশজুড়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

 

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।

 

প্রসঙ্গত, বিকেলে মুফতি আমির হামজাকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত ইসলামী'র আমীর অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মারা যান। জেলার আমীর মারা যাওয়ার পরপরই আমির হামজা এক ফেসবুক পোস্টে জানান, আমার অভিভাবকে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরিক্ষা? 

 

আজ রাতেই আবার দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিলের সকল সিডিউল স্থগিত করে ক্ষমা চান। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।