Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

ইবিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবি ছাত্রদলের

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইবিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবি ছাত্রদলের

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে খুন করার প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

 

সোমবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করে উল্লেখ্য করে বক্তারা বলেন, একদল সন্ত্রাসী পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আর কোন লাশ দেখতে চাই না। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল করে বলে সবাই নিরব।

 

গতকাল থেকে সার্জিসের আর কোন ফেসবুক পোস্ট আমরা দেখলাম না। পারভেজ ছাত্রদল করে, এটাই কি তার অপরাধ? অনতিবিলম্বে আমাদের সহযোদ্ধা ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, রোকনউদ্দিন, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, নুর উদ্দিন, রাফিজ আহমেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক হোসেন’সহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী। মানববন্ধনে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোন হত্যা, খুন থাকবে না৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন ছাত্রনেতা আমাদের ভাই পারভেজ কে নির্মমভাবে হত্যা করেছে।

 

তারা যুগ্ম আহবায়ক পদে আছে, কিন্তু তাদের প্রশাসন এখনো গ্রেফতার করেনি। তুচ্ছ একটা ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দেওয়া হয়েছিল, প্রক্টর স্যার তার সমাধান করে দিয়েছেন কিন্তু তারপরেও আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য দায়ী ইংরেজি বিভাগের সেই কালপ্রিটদের শাস্তি দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবী জানাই, শুধু এই ৩ জনকে গ্রেফতার করলে হবে না, প্রকৃত কালপ্রিটদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

 

উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত ঘাতকরা এখনো অধরা। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে শনিবার রাতে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।