Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
প্রবাস ফিচার

ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে লাইভ টিভি!

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে লাইভ টিভি!

মোবাইলে ইন্টারনেট সংযোগের মাধ্যমে টিভি দেখা এখন একটি সাধারণ বিষয়। তবে এবার 'ডিরেক্ট টু হোম' (ডিটিএইচ) লাইনের মতো 'ডিরেক্ট টু মোবাইল' প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট ছাড়াই মোবাইলে লাইভ টিভি দেখা যাবে।

আর এমন প্রযুক্তি আসতে চলেছে ভারতে, যার ফলে কোনোরকম ইন্টারনেট ছাড়াই মোবাইলে দেখা যাবে টেলিভশনের বহু চ্যানেল। খবর ইকোনমিক টাইমসের।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্টারনেট ডাটা ছাড়াই মোবাইলে লাইভ টিভি দেখা যাওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিকমিউনিকেশন দপ্তর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর।

তবে টেলিকম সংস্থাগুলো এ বিষয়টির বিরোধিতা করতে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, যদি ইন্টারনেট ছাড়াই মোবাইলে লাইভ টিভি দেখা যায়, তা হলে টেলিকম সংস্থাগুলোর ইন্টারনেট বিক্রি কমে যাবে।

বিশেষত টেলিকম সংস্থাগুলো যখন ৫জি ব্যবসা বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে, তখন ডাটা ছাড়াই লাইভ টিভি দেখার বিষয়ে সংস্থাগুলো কতটা সহমত পোষণ করবে, তা নিয়ে সংশয় রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।