Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব। এমনটাই জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

তিনি বলেন, ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। আর ইজতেমার দুই পক্ষ নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের সাথে কথা বলা হয়েছে বলে জানান র‍্যাব মহাপরিচালক।

খুরশীদ হোসেন আরও বলেন, বিদেশি মেহমানদের নিয়ে গত বছর যে হেনস্থার ঘটনা ঘটেছিল, এবার নজর রাখা হচ্ছে এ বিষয়ে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মহাপরিচালক।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানে সুইপিং কাজের উদ্বোধন শেষে র‍্যাব কমান্ডার লে. কর্নেল মোস্তাক আহমদ জানান, এবার ইজতেমায় ত্রিমাত্রিক নিরাপত্তা দেবে র‍্যাব। বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থলপথ, জলপথ ও আকাশ পথে বিশেষ টহল থাকবে তাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।