Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জেলার খবর

ইউপি কার্যালয়ে জোয়ার আসর, ইউপি সদস্যসহ ১৪ জুয়াড়ী আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইউপি কার্যালয়ে জোয়ার আসর, ইউপি সদস্যসহ ১৪ জুয়াড়ী আটক

জামালপুরের ইসলামপুরের উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেতর জুয়ার আসর চলার সময় অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ ১৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় শনিবার দিবাগত রাতে চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় থেকে তাদের আটক করা হয়। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) এর ওসি সোহেল রানা।

গ্রেফতারকৃতরা হলেন, মো. খোকন উরফে ভুট্টো আকন্দ (৪২), আমীর হোসেন (৩৫), মো. হাফিজুর রহমান (৪৩), মো. জহরুল ইসলাম (৫২),মো. মনু শেখ (৫১), মো. আনোয়ার আকন্দ (৩৫), মো. বাবু শেখ (৩৫), মো. আলমাস মিয়া (৩৬), শ্রী জীবন দাশ (৩৪), মো. জালাল আকন্দ (৪০), জিয়াউর রহমান (৩৮), হোসাইন উরফে মুশাহিদ আকন্দ (৪০), সুমন আকন্দ (২২) ও মো. শামীমুল বাশার (৫২)।

এদের মধ্যে মো. জহরুল ইসলাম চিনাডুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের । সদস্য তারা সবাই ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকার বাসিন্দা।

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ-২ (ডিবি) এর ওসি সোহেল রানা বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। পরে আসামিদের দুপুরে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।