Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ইউনূসকে সাজা দিয়েছেন আদালত, সরকার নয় : কাদের

admin • 02 Jan 2024, 09:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইউনূসকে সাজা দিয়েছেন আদালত, সরকার নয় : কাদের

কেউই বিচারের উর্ধ্বে নন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসও আইনের ঊর্ধ্বে নন। আদালত যদি মনে করেন তিনি দোষী তবে সাজা দিবেন । এই সাজা তো সরকার দেয়নি।

 

তবু সরকারের কেন এতো সমালোচনা ? এ প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার ( ২ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন।

ড. ইউনূসের রায়ের প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে কাদের বলেন, ‘আদালতের রায়েই ইউনূস দণ্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। ’

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের যে অংশগ্রহণ তাতে এটা স্পষ্ট যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তিনি মনে করেন গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ৭ জানুয়ারির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।