Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইউনিয়ন পরিষদে তালা ঝোলালেন বিএনপি নেতা

admin • 13 Nov 2024, 07:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইউনিয়ন পরিষদে তালা ঝোলালেন বিএনপি নেতা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষের দরজায় জোরপূর্বক তালা লাগিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস কক্ষের তালা খোলার ব্যবস্থা করেন।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের অফিস কক্ষের দরজায় জোরপূর্বক তালা লাগানোর ঘটনা ঘটে। ওই ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান আবুল কালাম আজাদের অফিস কক্ষে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান ও তার অনুসারী নেতাকর্মীরা জোরপূর্বক তালা লাগিয়ে দেন। এ সময় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শৈলকুপা সেনা ক্যাম্পকে অবহিত করেন আবুল কালাম আজাদ। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস কক্ষের তালা খোলার ব্যবস্থা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।