Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
Uncategorized

ইউটিউব দেখে বোমা তৈরি করতে গিয়ে উড়ে গেল কবজি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ইউটিউব দেখে বোমা তৈরি করতে গিয়ে উড়ে গেল কবজি

ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল্লা আল নোমান (২৪) নামের এক যুবকের কবজি উড়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার আরকাইম গ্রামে এ ঘটনা ঘটে।

নোমান উপজেলার সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নোমান বগাদানা ইউনিয়নের আরকাইম গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। রাতে তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে ইউটিউব দেখে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এতে তার হাতের কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আবদুল আজিজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।