Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৭৪

admin • 24 Jan 2024, 05:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৭৪

রাশিয়ার একটি ইলিউশিন-৭৬ সামরিক বিমান ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ বেলগোরোড অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ভেতর থাকা ৬৫ ইউক্রেনীয় বন্দিসহ ৭৪ জনের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৪ জানুয়ারি) বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আরআইএ।

 

বার্তাসংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, ছয়জন ক্রুসহ বিমানটিতে আরও নয়জন ছিল। সঙ্গে রুশ বাহিনীর হাতে বন্দি ইউক্রেনীয় সেনারা ছিল।

 

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি বিমান দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।