Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

আ.লীগ নেতার আমবাগানে মিলল নারীর গলাকাটা লাশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতার আমবাগানে মিলল নারীর গলাকাটা লাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওদুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

এবিষয়ে তিনি বলেন ,“স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারীটিকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।”


ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ বাগানে ভিড় করেন। স্থানীয়দের দাবি, এমন নৃশংস হত্যাকাণ্ড সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।