Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

আ.লীগের সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আ.লীগের সাবেক এমপি সোলায়মান জোয়ার্দার মারা গেছেন

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার (সেলুন) মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সোলায়মান জোয়ার্দার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

সোলায়মান হক জোয়ার্দার চুয়াডাঙ্গা-১ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি একজন নীতিবান ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) সকালে তার মরদেহ চুয়াডাঙ্গায় আনা হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।