Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

‘আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে?’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে?’

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সহিংসতার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।  

 

আজহারী তার ভেরিফায়াড ফেসবুক পোস্টে জানতে চান, আমরা মানুষ হবো কবে? স্ট্যাটাসের কমেন্ট বক্সে আরও লেখেন, ‘আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিউটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এতো নিষ্ঠুর আর নির্দয় হতে পারে!’

তিনি আরও লেখেন, ‘দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে, তারা এভাবেই নতুন বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করে দিবে। দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পেয়ে যেতে পারে না। এসব খুনি, নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা সকল জুলুমের অবসান চাই। বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে। আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই।’

ফেসবুক থেকে স্কীনশর্ট -সৃংগৃহিত

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়। 

 

এছাড়া শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর ইমাম মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন বিল্লাল হোসেন নামে এক মুসল্লি।

জানা যায়, ইমামের জুমার খুতবা পছন্দ না হওয়ায় নামাজ শেষে ওই মুসল্লি এই বর্বর হামলা চালান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।