Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

আস্ত গরু ‘খাওয়া’ চিতা বাঘের মরদেহ মিলল নদীতে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আস্ত গরু ‘খাওয়া’ চিতা বাঘের মরদেহ মিলল নদীতে

আল - আমিন, পঞ্চগড়:

ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে গরুকে খাওয়ার পর সেই চিতা বাঘের মরদেহ মিলল পাশ্ববর্তী নদী থেকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারি উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায়।

স্থানীয়দের ধারণা ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিঘ প্রয়োগ করেন। পরে আবারো গরুটিকে খেতে আসে চিতা বাঘটি।

খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে পানি থেকে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। পরে বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নেয়া হয়। বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।

পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন বর্মন গণমাধ্যম কে জানান, খবর পেয়ে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।