Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

আশুলিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় ঢাকা থাই অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।

 
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩২ মিনিটে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়েছে বলে জানান তিনি।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই কারখানার আগুন নেভানো হয়েছিল। ওই কারখানায় ওয়েড়িং মেশিন দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। মূলত সেখান থেকেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শ্রমিকরা কারখানার ভেতর থেকে মালপত্র বের করায় তেমন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।