Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

আশুলিয়ায় অবৈধ হাসপাতাল সিলগালা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় অবৈধ হাসপাতাল সিলগালা
সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পরিচালনার দায়ে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গণি জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিবন্ধন ও অনুমোদনের কাগজ দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়।

 

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা জানান, গনি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদনের কাগজ দেখাতে পারেনি। তাই ওই হাসপাতালকে সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে যেসব হাসপাতালের অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।