Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

আমেরিকা থেকে দেশে ফিরেই আ.লীগ নেতা গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আমেরিকা থেকে দেশে ফিরেই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্র ফেরত তারেক শামস খান হিমুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

 

সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে হিমুকে নাগরপুর থানা পুলিশের হস্তান্তর করা হয়। সে নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

 

এ ব্যাপারে নাগরপুর অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত বছরের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে নাগরপুর থানায় সোপর্দ করে। পরে বিকালে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

 

উল্লেখ্য, গত ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে "ঈগল" প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এতে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু কাছে বিপুল ভোটে পরাজিত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।