Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

আমরা এখন বই পড়ি না,ইউটিউব দেখি:মির্জা ফখরুল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আমরা এখন বই পড়ি না,ইউটিউব দেখি:মির্জা ফখরুল

যারা রাজনীতি করবে তাদেরকে অবশ্যই বেশি করে বই পড়তে হবে উপদেশ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বই পড়ি না। শুধু আমাদের ছেলেদের কথা বলছি না। আমরা সবাই এখন ইন্টারনেটে ইউটিউব দেখি। বই পড়তে সময় দিতে চাই না।

রোববার (৪ জুন) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি সারাদেশের ১৫টি জেলায় ও মহানগরের জিয়া স্মৃতি পাঠাগার পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, যারা রাজনীতি করবে তাদের অবশ্যই বই পড়তে হবে। ভালো পড়াশোনা করে জ্ঞান অর্জন করে জাতিকে পরিচালনা করতে হবে। এই পাঠাগারের মধ্য দিয়ে আমাদের নেতাদের বই পড়ে আগামীতে রাষ্ট্র পরিচালনায় যেন কাজ করতে পারে সেভাবেই গড়ে উঠতে হবে। এটাই প্রত্যাশা।

বর্তমান সরকার পাঠাগার ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জেলা ও মফস্বলে যেসব পাঠাগার ছিল তা বন্ধ করে দিয়েছে। আমি রাজনৈতিকভাবে বলছি না। সবক্ষেত্রে রাজনীতি ঢোকানো ঠিক না। জিয়া স্মৃতি পাঠাগারের মধ্য দিয়ে আমরা যেন গর্ব করে বলতে পারি, আমাদের দল বিএনপির প্রত্যেকটি জেলায় পাঠাগার আছে।

জিয়া স্মৃতি পাঠাগার পরিষদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির দীপ্তির সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।