Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আব্দুল মান্নান খানকে সমর্থন জানিয়ে পৌর আ.লীগের সভাপতির গণসংযোগ

admin • 28 Jan 2024, 11:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আব্দুল মান্নান খানকে সমর্থন জানিয়ে পৌর আ.লীগের সভাপতির গণসংযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যেতে না যেতেই উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সরগরম সারাদেশ। চায়ের কাপ থেকে মাঠে -ঘাটে উপজেলা নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সম্ভব্য প্রার্থীরা । ইতিমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।  স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোন প্রতীক না থাকায়  আগে ভাগেই নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন অনেক প্রার্থী ও তাদের সমর্থকেরা।  

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান কে সমর্থন জানিয়ে ও তার পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ করে ব্যাস্ত সময় পার করছেন কুমারখালীর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান ।

 

( ২৮ জানুয়ারী ) রবিবার  আলহাজ্ব আব্দুল মান্নান খানকে পুণরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করার লক্ষে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করছেন তিনি। গনসংযোগে জনগনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরছেন। '

এসময় কুমারখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক নাইমুর বিশ্বাস রিমন, সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বাবু, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা আলতাফ, নুর আলম ও যুবলীগ নেতা সবুজ,টোকন শেখ, ছাত্রনেতা রানদুন ইসলাম মিদুল, বরকত, তিতাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গণসংযোগকালে আব্দুর রাজ্জাক খান বলেন, কুমারখালীর তৃনমুল আওয়ামীলীগের অভিভাবক ও কুমারখালী উপজেলার উন্নয়নের রূপকার আব্দুল মান্নান খান কে জয়যুক্ত করার লক্ষে আওয়ামীলীগ, মৎস্যজীবীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে গনসংযোগে নেমেছি নির্বাচন পযন্ত এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।