Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আবাসিক হোটেল থেকে 'গোপনাঙ্গ' কাটা অবস্থায় লাশ উদ্ধার

admin • 09 Jul 2024, 06:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেল থেকে 'গোপনাঙ্গ' কাটা অবস্থায় লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বেলা আড়াইটার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত 'টঙ্গী আবাসিক হোটেল' থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম হাফেজ আলী। বয়স আনুমানিক ৪৫ বছর।

 

তিনি গোপালগঞ্জ জেলার মকছুদপুর থানার বনগ্রাম গ্রামের হান্নান মিয়ার ছেলে। লাশ উদ্ধারের সময় হাফেজ আলীর গোপানাঙ্গ কাটা অবস্থায় ছিল।

 

হোটেল কর্মচারীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১২টার দিকে হাফেজ আলী হোটেলের কক্ষে দরজা বন্ধ করেন। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রুমের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

 

লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, হাসপাতাল রেজিস্ট্রারের ঠিকানা অনুসারে আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

 

ওই হোটেলে স্বামী-স্ত্রী অর্থাৎ কোনো দম্পতিকে ভাড়া দেওয়া হয় না। আবার কোনো নারীকেও হোটেলের রুম ভাড়া দেয় না কর্তৃপক্ষ। হোটেলটি সম্পূর্ণ ব্যাচেলর পুরুষদের জন্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।