Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
এক্সক্লসিভ

আফ্রিদি-রউফদের তুলোধুনো করে রানপাহাড়ে নিউজিল্যান্ড

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আফ্রিদি-রউফদের তুলোধুনো করে রানপাহাড়ে নিউজিল্যান্ড

পাকিস্তানি বোলারদের পাত্তাই দিল না নিউজিল্যান্ডের ব্যাটাররা। শাহিন শাহ আফ্রিদি হারিস রউফ ও হাসান আলিদের তুলোধুনো করে রানের বন্যা বইয়ে দিয়েছে কিউইরা।

 

নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৪০১ রান করেছে কেন উইলিয়ামসনরা। রান রেট ৮ এর বেশি।

 

মরা বাঁচার এই ম্যাচ জিততে হলে পাকিস্তানকে আজ ইতিহাস গড়তে হবে।

 

রাচিন রবীন্দ্রর রেকর্ডগড়া তৃতীয় সেঞ্চুরি ও অধিনায়ক কেইন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে ডাউস স্কোর করে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় কোনো দলের চারশ-ঊর্ধ্ব রান।

 

শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। দারুণ ছন্দ নিয়ে বিশ্বকাপ আসর শুরু করা নিউজিল্যান্ড মাঝপথে হোঁচট খায়। তাদের সেমিফাইনালে ওঠার পথটা কঠিন করে তোলে টানা তিন পরাজয়। পাকিস্তানও আজ হারলে বিদায়।

 

আজ পাকিস্তানের বোলাররা একেবারেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি প্রতিপক্ষকে। সেরা বোলার শাহিন আফ্রিদি ১০ ওভার বল করে রান দিয়েছেন ৯০। কোনো উইকেট পাননি।

 

সবচেয়ে ভালো করেছেন মোহাম্মদ ওয়াসিম। তিনি ১০ ওভারে ছয় গড়ে রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

 

বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গে আগে ফিল্ডিং নেওয়াটা বাবর আজমদের জন্য কতটুকু সঠিক ছিল, সেটি সময়ই বলে দেবে। তবে আপাত দৃষ্টিতে তার সেই সিদ্ধান্ত যে উপযুক্ত ছিল না— তার প্রমাণ কিউইদের নির্দয় ব্যাটিং।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।