Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

‘আপনাকে ভোট দিয়েছি, এবার আমাকে বউ খুঁজে দিন’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
‘আপনাকে ভোট দিয়েছি, এবার আমাকে বউ খুঁজে দিন’

জনপ্রতিনিধিদের কাছে লোকে চাকরি, সরকারি প্রকল্পে সুবিধা কিংবা অর্থ সহায়তার মতো দাবি জানান। কিন্তু ভারতের উত্তরপ্রদেশে বিধায়কের কাছে আজব আবদার করলেন এক যুবক। এ ঘটনা রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, যাত্রাপথে গাড়ির তেল নিতে রাস্তার পাশের এক পেট্রল পাম্পে দাঁড়ায় বিধায়কের গাড়ি। তখনই ওই পাম্পের কর্মী ৪৪ বছর বয়সী অখিলেন্দ্র খারে বিধায়কের কাছে গিয়ে বলেন, ‘আমাকে বউ খুঁজে দিন।’ অবাক হয়ে বিধায়ক কারণ জানতে চাইলে ওই যুবক বলেন, ‘আপনাকে ভোট দিয়েছি। তাই আপনি আমাকে বউ খুঁজে দেবেন।’

 

উত্তরপ্রদেশের মাহোবায় একটি পেট্রল পাম্পের কর্মী ও চরখারির বিধায়ক ব্রিজভূষণ রাজপুতের কথোপকথনের ওই ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যা দেখে হেসে কুটি নেটিজেনরা।

 

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই মজার ভিডিওটি পোস্ট করেছেন বিধায়ক ব্রিজভূষণ স্বয়ং। ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা বিধায়ক ব্রিজভূষণের কাছে এসে অখিলেন্দ্র বলেন, তিনি তাঁকে ভোট দিয়েছেন। তাই এবার বিধায়ক যেন তাঁর বিয়ের ব্যবস্থা করে দেন। বিয়ে না হওয়ার হতাশা থেকেই বিধায়ককে এই আবেদন করেন অখিলেন্দ্র।

 

প্রথমে এই ধরনের আবদারে বিধায়ক অপ্রস্তুত হলেও পরে অখিলেন্দ্রকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। বিধায়ক তাঁর বেতনও জানতে চান। তিনি বলেন, ‘পাত্রীর বাড়ি থেকে জানতে চাইলে কী বলব, আপনার রোজগার কত?’ জবাবে নিজের বেতন জানান বিয়ে করতে ইচ্ছুক অখিলেন্দ্র। সঙ্গে নিজের জমিজমার কথাও বলেন। সব জানার পর পেট্রল পাম্পের ওই কর্মীর সঙ্গে হাত মেলান বিধায়ক। যাওয়ার আগে প্রতিশ্রুতি দেন, তিনি ওই কর্মীর জন্য পাত্রী খুঁজবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।