Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

   

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সয়াবিনের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১৩ ডলার ৪৪ সেন্টে। সম্প্রতি বেঞ্চমার্কটির দাম গত ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল।

   

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। তা সত্ত্বেও দেশটিতে গত বছরের তুলনায় এবার বেশি সয়াবিন উৎপাদন হবে। এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাবে। এই প্রত্যাশায় ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দাম কমেছে।

 

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্টোনএক্সের বিশ্লেষক আরলান সুডারম্যান বলেন, আগামী দিনগুলোতে আর্দ্রতার চাপ ব্রাজিলের সয়াবিন উৎপাদন বেল্টের প্রায় ৫০ শতাংশ প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে তেলবীজটির উৎপাদন তরান্বিত হবে।

   

ব্যবসায়ীরা বলছেন, বুধবার সিবিওটিতে সয়াবিনের নিট বিক্রেতা ছিল কম্মোডিটি ফান্ড। ভুট্টা ও গমের বিক্রেতাও ছিল সেগুলো। উল্লেখ্য, কম্মোডিটি ফান্ড হলো এমন তহবিল যেগুলো পণ্যে বিনিয়োগ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।