Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন জামায়াত নেতা

রাজশাহীর বাঘা উপজেলায় আনসার সদস্যের স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে জামায়াতের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. শামসুল ইসলাম স্থানীয় বাউশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এবং উত্তর সোনাদহ জামে মসজিদের ইমাম।

 

অভিযোগ সূত্রে জানা যায়, শামসুল ইসলাম আনসার সদস্য রুবেল হোসেনের স্ত্রী লামিয়া আশরাফীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে তিনি লামিয়াকে নিয়ে এলাকা ত্যাগ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আনসার সদস্য রুবেল হোসেন জানান, ধর্মীয় নেতার পরিচয়ে তাদের পরিবারে যাতায়াত করতেন শামসুল ইসলাম। সেই আস্থার সুযোগ নিয়েই তিনি তার সংসার ভাঙনের কারণ হয়েছেন বলে অভিযোগ করেন রুবেল।

 

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, সামাজিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে লামিয়া আশরাফী স্বামী রুবেলকে তালাক দিয়ে শামসুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানা গেছে।

 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌস জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের মতে, ঘটনাটি শুধু পারিবারিক নয়; এটি সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় নেতৃত্বের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।