Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

আদিবাসীদের বসতবাড়ি রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আদিবাসীদের বসতবাড়ি রক্ষার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন বুজরুক দুর্গাপুর এলাকার ৭০ টি আদিবাসী পরিবারের দেড়শত বছরের বসতবাড়ি উচ্ছেদের পাঁয়তারাকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে আদিবাসী (বাগদি) সম্প্রদায় ও ভূমিহীন সংগঠন 'নিজেরা করি' এর আয়োজনে উপজেলার বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে আদিবাসীদের দেড় শত বছরের একমাত্র আশ্রয়স্থল থেকে উচ্ছেদের মুল পরিকল্পনাকারী কুমারখালী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তুহিন বিশ্বাসের বিচার দাবী করে বক্তারা বলেন, হাইকোর্টে স্থিতিবস্থা থাকলেও ২০২০ সাল থেকে তুহিন বিশ্বাস আদিবাসীদের মুল্যবান এই সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন। ইতিপূর্বে একাধিকবার তুহিন বিশ্বাসের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাঁটা মিছিল হয়েছে। নতুন করে তুহিন বিশ্বাস আবারও উল্লেখিত সম্পত্তির উপর সাইনবোর্ড পুঁতে আদিবাসীদের বাড়িঘর ভেঙে উঠে যাবার হুমকি দিচ্ছে বলে জানান তারা।

সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি প্রদান

মানববন্ধনে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, নিজেরা করি এর বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার , অঞ্চল সমন্বয়ক তাসলিমা আক্তার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

আদিবাসীদের সম্পত্তি রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত এর নিকট প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।