Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়

আদালতের রায়ে মেয়র পদ ফিরে পেলেন আরিফুর, ইসিকে গেজেট প্রকাশের নির্দেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আদালতের রায়ে মেয়র পদ ফিরে পেলেন আরিফুর, ইসিকে গেজেট প্রকাশের নির্দেশ

নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করে দীর্ঘ চার বছরের বেশি সময় পর মেয়র পদ ফিরে পেলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মো. আরিফুর রহমান। আদালত তাকে মেয়র ঘোষণার পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে।

কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল নং-৪ এর যুগ্ম দায়রা জজ মো. আলমগীর হোসাইন এই রায় দেন। আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।

আদালতের রায়ে আরও বলা হয়, গত ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে 'মোবাইল' প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে আগামী ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আমরা এখনও রায়ের কপি পাইনি। আদালতের আদেশ পেলে কমিশনের সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।