Tuesday, 27 October 2026
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
এক্সক্লসিভ

আদালতের এজলাসকক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আদালতের এজলাসকক্ষ থেকে ধারালো ছুরিসহ যুবক আটক

কুষ্টিয়ায় আদালতের এজলাসকক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হওয়ার আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী বলেন, ‘ওই ব্যক্তির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করছি, বড় ধরনের কোনো অপরাধ ঘটানোর জন্য আগে থেকে এজলাসকক্ষে অবস্থান নিয়েছিল। আটক জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধে তিনটা মামলা রয়েছে।’

কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় সদর কোর্টে হাজির হয়। আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাসকক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই থাকেন। তাঁর কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা দেহ তল্লাশি করে প্যান্টের পেছন পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ড্যাগার বা ছুরি উদ্ধার করেন। পরে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন  বলেন, এজলাসকক্ষের ভেতর ধারালো ছুরি রাখার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোর্ট পুলিশের এটিএসআই মামলাটি করেন। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।