Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

আটটি জাতীয় দিবস বাতিলের আদেশ জারি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আটটি জাতীয় দিবস বাতিলের আদেশ জারি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বুধবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ আদেশ পাঠানো হয়েছে।

বাতিল করা দিবসগুলোর মধ্যে রয়েছে:

১) ৭ মার্চ (ঐতিহাসিক ৭ই মার্চ  বঙ্গবন্ধুর ভাষণ) ২) ১৭ মার্চ (জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস) ৩) ৫ আগস্ট (শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী) ৪) ৮ আগস্ট (বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী) ৫) ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস) ৬) ১৮ অক্টোবর (শেখ রাসেল দিবস) ৭) ৪ নভেম্বর (জাতীয় সংবিধান দিবস) ৮) ১২ ডিসেম্বর (স্মার্ট বাংলাদেশ দিবস)

গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।