Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

আজহারীর মাহফিল থেকে নারীসহ আটক ৯

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আজহারীর মাহফিল থেকে নারীসহ আটক ৯

চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল থেকে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকালে মাহফিল চলাকালে নারীদের গয়না চুরি, চুরির চেষ্টা ও লোহার রড বহনের সময় এদের আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়ার একটি আমবাগানে এ তাফসির মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলের আয়োজন করে জাবালুন নুর ফাউন্ডেশন। এতে কয়েক লাখ মানুষের সমাগম হয়।

ওসি মো. রইস উদ্দীন বলেন, ‘মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলের নারীদের বসার স্থান থেকে ৮ নারীকে আটক করা হয়েছে। এরা নারীদের শরীরে থাকা বিভিন্ন গহনা চুরির চেষ্টা করছিলেন। মাহফিলের স্বেচ্ছাসেবকরা ওই নারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এদের কারোরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নয়। বিভিন্ন জেলা থেকে তাফসির মাহফিলে এসেছিলেন তারা। এছাড়া বাইসাইকেলে লোহার রড বহনের দায়ে আরও এক কিশোরকে ধরে পুলিশে দেয় স্বেচ্ছাসেবকরা।’ ওসি আরও বলেন, ‘রাত সাড়ে ৮টা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কেউ থানায় মামলা বা অভিযোগ দাখিল করেনি। মামলা বা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।