Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

আচরণবিধি লঙ্ঘন করে পিকনিক, ৭০ হাজার টাকা জরিমানা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘন করে পিকনিক, ৭০ হাজার টাকা জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে একটি পিকনিক স্পটে শিক্ষক মিলন মেলা আয়োজন করায় গাজীপুরে এক শিক্ষক নেতাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে অনুমোদিত সমাবেশ করার সুযোগ দেওয়ার কারণে ওই পিকনিক স্পটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন এবং সিনিয়র সহকারী কমিশনার শাহরুখ খান।

   

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুরের নীলের পাড়া এলাকায় সবুজ ছায়া পিকনিক স্পটে কোনো রকম পূর্ব অনুমতি ছাড়াই শিক্ষক সমাবেশের আয়োজন করেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। সেখানে বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রায় ১১ হাজার শিক্ষক ও তাদের পরিবারের সদস্যদের সমাবেশ ঘটে। সেখানে সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। কিন্তু নির্বাচন আচরণ বিধি অনুযায়ী এ ধরনের সমাবেশ আয়োজন করার জন্য স্থানীয় প্রশাসনের পূর্ব অনুমতি প্রয়োজন।

 

খবর পেয়ে ওই রিসোর্টে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। পূর্ব অনুমতি ছাড়াই এ ধরণের আয়োজন করায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক গাজীপুর কমার্স কলেজ ও হলি চাইল্ড আইন কলেজের প্রতিষ্ঠাতা এবং গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়নের বাসন থানার সভাপতি আলমগীর কবীরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

একই সময়ে নির্বাচনী আচরণবিধি না মেনে এ ধরনের একটি অননুমোদিত সমাবেশ করার সুযোগ দেওয়ার অপরাধে ওই পিকনিট স্পট কর্তৃপক্ষকেও ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান।

 

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের সময়ে এ ধরণের সমাবেশ বেআইনী। অনুষ্ঠানের ব্যানারে এমন অনেকের নাম রয়েছে, যারা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর পক্ষে কাজ করছেন। এমন অনেক শিক্ষক রয়েছেন, যাদের নির্বাচনে নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কারণে নির্বাচন আচরণবিধি অনুযায়ী এই জরিমানা করা হয়েছে'।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।