Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

আচরণবিধি লঙ্ঘনে কুমারখালীর মেয়রও যুবলীগের সভাপতি হারুনকে শোকজ!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘনে কুমারখালীর মেয়রও যুবলীগের সভাপতি হারুনকে শোকজ!

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর দুই সমর্থক কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুন এবং উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ কে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

 

আচরণবিধি লঙ্ঘনে দুজনকে আগামীকাল সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

 

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক শিষ্টাচার বহির্ভূত উস্কানীমূলক বক্তব্যসহ স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি প্রদানের অভিযোগে কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুন এবং প্যানেল মেয়র হারুন অর রশীদ হারুনকে পৃথক ভাবে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে।

 

নির্বাচন অনুসন্ধান কমিটি কুষ্টিয়া-৪ এর চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ এম এ আজহারুল ইসলাম স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল লিখিত বক্তব্য দেওয়ার জন্য সকাল ১১টায় আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নন্দলালপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে শিষ্টাচার বহির্ভূত উস্কানীমূলক বক্তব্য ও হুমকি প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।