Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

আচরণবিধি লঙ্ঘন,মাশরাফিসহ চার প্রার্থীকে জরিমানা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘন,মাশরাফিসহ চার প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ (লোহাগড়া-সদর একাংশ) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ চারজনকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে চার প্রার্থীকে জরিমানা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

 

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাশরাফিসহ চার প্রার্থীর প্রত্যেকেই দেয়ালে পোস্টার সাটিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে ১৫ হাজার, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামানকে ১৫ হাজার, ঐক্যফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে তিন হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহাবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি প্রদান করলো নির্বাচন কমিশন।

নড়াইল পৌর এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি রক্ষায় কাজ করছে রিটার্নিং অফিস। নিয়মিতভাবে চলা পর্যবেক্ষণে আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ায় প্রার্থীভেদে জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।