Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

আচরণবিধি লঙ্ঘন,জরিমানা গুনলেন মাহিয়া মাহি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আচরণবিধি লঙ্ঘন,জরিমানা গুনলেন মাহিয়া মাহি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিত্রনায়িকা ও রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রচারণার সময় অতিরিক্ত মাইক ব্যবহার করার কারণে তাকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তানোর পৌর এলাকার গোল্লা পাড়া বাজারে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত তাকে জরিমানা করেন।

 

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক মাহিকে জরিমানা করা হয়। এই আইন অনুযায়ী প্রচারণার সময় সর্বোচ্চ ৩টি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। তবে সম্প্রতি গোল্লা পাড়া বাজারে প্রচারণার সময় তিনি ৭টি মাইক ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এ কারণেই মাহিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এর আগে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাহিয়া মাহিকে শোকজ করা হয়েছিল। ১৭ ডিসেম্বর বেলা ১১টায় মাহিকে তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।