গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে লাকি বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী।
গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, লাকি বেগম গত শনিবার তার নিজ ঘরে আগুন তাপানোর সময় অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন লাগে।
এতে ওই গৃহবধূ গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূ মারা যায়।
কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বিষয়টি নিশ্চিত করে জানান, লাকি বেগম ২ সন্তানের জননী। মাত্র ৩ দিন আগে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়।





