Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

আগামীর রাজনীতি নদীর রাজনীতি : নাহিদ ইসলাম

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আগামীর রাজনীতি নদীর রাজনীতি : নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগামীর রাজনীতি নদীর রাজনীতি। পানিবণ্টন চুক্তিসহ নদীকেন্দ্রিক বিষয় নিয়ে সামনে আরও কাজ করতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নদী দখলবাজদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে।

   

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে ‘ফ্যাসিবাদের কবলে নদী’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন উপদেষ্টারা।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ সরকারের সময় উন্নয়নের নামে নদী দখল হয়েছে। যে নীতি বা রাজনীতি এই পর্যন্ত হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে আলোচনা প্রয়োজন, আরও গবেষণা প্রয়োজন। পরিবেশ নদী ও প্রকৃতি নিয়ে দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। 

 

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নতুন সংবিধানে নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় উদ্যোগের কথা লেখা হবে। নদী যদি রঙ বদলাতে পারতো, তাহলে নদীর পানি রক্তের মতো লাল হতো। নদী হত্যার জন্য নদী হত্যাকারীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ মূল প্রবন্ধে বলেন, ৭৭টি নদী থেকে ১৭৬টি স্থানে বালু তোলার সিন্ডিকেটে ছিল ২৫৬ জন আওয়ামী মাফিয়া। সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্রধান মাফিয়া ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।