Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
এক্সক্লসিভ

আওয়ামী লীগ কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না: জয়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগ কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না: জয়

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে জয় লেখেন,  অনির্বাচিত ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করা ইউনুস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।’

আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া দেন।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া  সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে। দেশের রাজনীতিতে এ দলের এখন ‘‘কোনো জায়গা’’ নেই।’

পত্রিকাটি বলেছে, এ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করলেন শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান দলটির প্রধান ও টানা ১৫ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।