Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

admin • 29 Oct 2024, 09:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদফতর। তাদের কার্ড বাতিল করে মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর। 

এ তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো- প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ, নয়াদিল্লীতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা, ওমেন আই২৪. কমের সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবনিউজের প্রধান সম্পাদক সুভাষ চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবির, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা প্রমুখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদফতর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।