Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে চতুর্থ কুবি

admin • 08 Dec 2024, 04:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে চতুর্থ কুবি

আইসিপিসি (ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট) এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দল ‘সিওইউ লাস্ট রান ফর মেমোরিস’ চতুর্থ স্থান অর্জন করেছেন।

 

এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করার সুযোগ দেয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমে অংশগ্রহণ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিন জন মেধাবী শিক্ষার্থী—রাকিব জয় (১৪তম ব্যাচ), রাহিনুল ইসলাম (১৪তম ব্যাচ), এবং মেহেদী হাসান খান (১৫তম ব্যাচ)।

এবারের আসরে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), এবং বুয়েটসহ দেশের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেছে। কুবি টিম এই প্রতিযোগিতায় টানা তিন ঘণ্টা প্রথম স্থানে ছিল। তবে শেষ পর্যন্ত তারা ছয়টি সমস্যা সমাধান করে চতুর্থ স্থানে অবস্থান করে।

 

প্রতিযোগিতায় সাতটি সমস্যা সমাধান করে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘ডিইউ প্রিমোরডিয়াস’, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট ফ্যানাটিক’, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ‘ডিইউ সিঙ্গুলারিটি’।

 

এই অর্জনের পর টিম লিডার রাকিব জয় তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “সত্যি বলতে স্বপ্নের মতো লাগছে। আমরা আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় একদিন এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে, ইনশাআল্লাহ।”

 

শিক্ষার্থীদের এই অর্জন নিয়ে টিমের কোচ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড বলেন, মাহমুদুল হাসান এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। পূর্বে চট্টগ্রাম বিভাগের মধ্যে কেউ পঞ্চম স্থান অর্জন করতে পারিনি। শুধু মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। এই অর্জন বিশ্ব আসরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো দৃঢ় করবে।

মামুন/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।