Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জাতীয়

আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে শাহবাগে মিছিল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে শাহবাগে  মিছিল

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।

 

শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা।

 

এসময় তারা বলেন, এক বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা। অভিযোগ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন একবছর পর তা নিস্ক্রিয় হয়ে গেছে।

 

এসময়, বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।