Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ সারা দেশ

অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
অ্যাম্বুলেন্স-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭)। আহতরা হলেন- জেলার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সিএনজিচালক সাইফুল ইসলাম (৪০) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম। তারা সবাই অটোরিকশায় ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। খবর পেয়ে কুটি-চৌমুহনী দমকল বাহিনীর সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত তিনজনের মধ্যে অপুকে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে মারা যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার সান্যাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।