Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অস্ত্রোপচারে ছাগলের ৮ পায়ের বাচ্চার জন্ম!

admin • 26 Feb 2026, 02:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অস্ত্রোপচারে ছাগলের ৮ পায়ের বাচ্চার জন্ম!

যশোরের মণিরামপুরে বিরল আকৃতির একটি ছাগলের জন্ম হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে জন্ম নেয় এই ছাগলের বাচ্চা। জন্ম নেওয়া বাচ্চাটির স্বাভাবিক চার পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে। এ ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রসব ব্যথা নিয়ে মা ছাগলটিকে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ছাগলটির দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। এ সময় দেখা যায়, ছাগলের বাচ্চাটির মোট আটটি পা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ছাগলটি বর্তমানে সুস্থ আছে। নবজাতক বাচ্চাটিকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটিজনিত (কনজেনিটাল অ্যানোমালি) কারণে ঘটেছে।

 

খবরটি ছড়িয়ে পড়লে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ হাসপাতালে ভিড় করেন। অনেকেই ঘটনাটিকে মহান আল্লাহর সৃষ্টির এক ব্যতিক্রমী নিদর্শন হিসেবে মন্তব্য করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা খুবই বিরল। ছাগলের বাচ্চাটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।