Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অসহায় আকাশের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতা আফজাল হোসাইন

admin • 07 Sep 2025, 08:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অসহায় আকাশের পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত নেতা আফজাল হোসাইন

অসহায় হত দরিদ্র পরিবারের সন্তান আকাশ হোসেনের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন।

 

অসহায় আকাশ হোসেন উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এলঙ্গী তমিজ মোড় এলাকার বাসিন্দা জালাল উদ্দীনের ছেলে। সে পেশায় ভ্যান চালক। আকাশের সামান্য আয়ে সংসার চালাতে হিমসিম খেতে হয়। গত কয়েকদিন আগে অনাকাঙ্ক্ষিত অগ্নি দুঘর্টনায় তাদের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দেওয়া একটি পোষ্ট কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলামের নজরে আসে তিনি তাৎক্ষনিক পোষ্ট দাতার সঙ্গে যোগাযোগ করেন এবং সহযোগীতার বিষয়ে আশ্বস্ত করেন।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অসহায় আকাশের বাড়িতে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে  খাদ্য, বস্ত্র ও নগদ অর্থ  দিয়ে সহযোগীতা করেন জামায়ত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।

এসময় তিনি বলেন, মানুষের বিপদে-আপদে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করছি, যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করাটা আনন্দের। সমাজের সবার উচিত একে-অপরের পাশে দাঁড়ানোর।

এসময় সহযোগিতা পেয়ে আকাশ ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আমরা সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলাম। দুঃসময়ে আফজাল হোসাইন আমাদের পাশে দাঁড়িয়েছেন, এতে আমরা নতুন করে ঘুরে দাঁড়াবার সাহস পেয়েছি।

 এ সময় স্থানীয় এলাকাবাসী আফজাল হোসাইনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি, পৌর সেক্রেটারি কামাল হোসেন, পৌর জামায়াত নেতা রবিউল ইসলাম রবি, আকমাল হোসেন মোল্লা, কুমারখালী এম এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ স্হানীয় জামায়াতে ইসলামীর নেতা আকমাল হোসেন, শরিফুল ইসলাম, আসলাম হোসেন সহ স্থানীয় নেতাকর্মী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।