Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

অসহায়দের মাঝে জবি ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

admin • 10 Dec 2024, 05:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অসহায়দের মাঝে জবি ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিরাপত্তা কর্মী এবং ক্যাম্পাস এলাকার গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল।

 

সোমবার (৯ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে গরিব, অসহায় ও পথ শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেগম খালেদা জিয়ার নাম ফলকের সামনে ক্যাম্পাস নিরাপত্তা কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

 

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচন্ড শৈত্য প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচী পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সহ-সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান তুহিন, শাহারিয়ার হোসেন, রফিকুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক তৌহীদ চৌধুরী, আপ্পায়ন বিষয়ক সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক মোবাইদুর রহমান, মাহিদ হাসান, ১নং সদস্য মোঃ সাদমান আমিন সাম্য সহ উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী সাকিবুল হাসান, তানভীর হাসান, তানভীর আহমেদ, আকাশ, সানজিদ, আতাউর রহমান, সিফাত, রুহান, তৌফিক, জয় সাহা, সৌরভ, সানি, ইউসুফ, জুমন, শফিউল, শাহাদাত, বিল্লাল, আতিক, সহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।