Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

অর্থনৈতিক সমৃদ্ধি চলমান রাখতে শিল্প বিপ্লব ঘটাতে হবে: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অর্থনৈতিক সমৃদ্ধি চলমান রাখতে শিল্প বিপ্লব ঘটাতে হবে: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

আগামীতে জনসংখ্যা আরো বাড়বে। বাড়বে মানুষের জীবন -মানের ব্যয়। সেজন্য ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধ চলমান রাখতে শিল্প, কল, কারখানা গড়ে তুলতে হবে। শিল্প বিপ্লব ঘটাতে হবে - বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সদ্য অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসাতে গড়াই নদীর উপর ২৭৮ কোটি টাকা ব্যয়ে ৯৪০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে পৌরসভার কালিবাড়ি মন্দির মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদ্য অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটি সেতু শুধু একটি প্রতীকী নয়, একটি এলাকার উন্নয়নের কানেকটিভিটি। সেতু চালু হলে খোকসা অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগের উন্নয়ন হবে। সড়কের দুপাশে গড়ে উঠবে শিল্প কারখানা। সেখানে অর্থনৈতিক বিপ্লব ঘটবে।

তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত একজন বিনয়ী মানুষ। তাঁর চিন্তা ভাবনায় সবকিছুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন ভাসে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করেছে চলেছেন। সেতু নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে প্রকৌশলীসসহ সকলকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি।

 

জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান সহ প্রমূখ।

 

খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনও ইরুফা সুলতানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।