Friday, 30 October 2026
শিরোনাম
রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন
বিনোদন

অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া তার বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ আনলে খবরের শিরোনাম হন তিনি। এরপর শামীম মুখোমুখি হন দেশের গণমাধ্যমের। জানান তার বিরুদ্ধে আনা অভিযোগের নেই কোনো ভিত্তি।

 

এসময় তিনি তার সাবেক প্রেমিকা অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেন। তার পরেই বাধে বিপত্তি। এরপর জানা যায় অভিনেতার ব্যক্তিজীবনেও শুরু হয়ছে ঝামেলা। শামীম হাসান সরকার এপ্রিলের ৪ তারিখ আফসানা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

এদিন পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে অভিনেত্রীর অভিযোগ এবং মিডিয়াতে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে আলোচনা শুরু হলে পারিবারিক জীবনে অশান্তি হয় এই অভিনেতার। এবার জানা গেছে ৭ মে রাতে শামীমের স্ত্রী অভিমানে তার বাসা ছেড়ে চলে গছেন। তবে তিনি কোথায় চলে গেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

 

এরই মধ্যে এই অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রী ও বাচিকশিল্পী সিফাত বন্যা শামীমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বছর দুয়েক আগে শুটিং সেটে তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।