Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অভিনেত্রী শাবানার একমাত্র ছেলের বিয়ে, পাত্রী কে?

admin • 14 Sep 2025, 05:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
অভিনেত্রী শাবানার একমাত্র ছেলের বিয়ে, পাত্রী কে?

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও প্রযোজক ওয়াহিদ সাদিকের পরিবারে এসেছে খুশির খবর। তাদের একমাত্র ছেলে নাহিয়ান সাদিক সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

পাত্রীর নাম জারিন ওয়ালিমা, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন।

 

পরিবারসূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবানার ভাসুরের মেয়ে (ওয়াহিদ সাদিকের ভাগনি) রায়হান জামান।

 

নাহিয়ান ও জারিন বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। এই খবরে ঢালিউড অঙ্গনে আনন্দের ছায়া নেমে এসেছে। শোবিজের অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

 

প্রসঙ্গত, এক সময় রুপালি পর্দায় নিয়মিত দেখা মিললেও শাবানা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। তবে মাঝেমধ্যে বাংলাদেশে এলেও তিনি এখন সম্পূর্ণভাবে পরিবারকেন্দ্রিক জীবনযাপন করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।