কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দু-জনকে জেল দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শিলাইদহের মাজগ্রাম পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলনের সময় তাদেরকে এই সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দু-জন কুষ্টিয়া সদরের বারখাদা গ্রামের জামিরুল ইসলামের ছেলে নয়ন ইসলাম ও কুমারখালীর শিলাইদহের খোরশেদপুর গ্রামের রমজান আলীর ছেলে মুন্নাফ শেখ।
জানা যায়, দীর্ঘদিন যাবত শিলাইদহের মাজগ্রাম চর থেকে আলী নামের ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিলো। এই সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নয়ন নামের ব্যক্তিকে ১৫ দিন এবং মুন্নাফকে ৩০ দিনের জেল এর সাজা দিয়েছেন।





